গৌরনদী প্রতিনিধিঃ
একটি মাছের ঘেরে অবৈধ ড্রেজার বসিয়ে ভূ-গর্ভস্থ্য থেকে বালু উত্তোলন করছেন কতিপয় প্রভাবশালীরা। অব্যাহতভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পরেছে আশপাশের কৃষি জমি। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন থেকে ওই গ্রামের রাব্বি হাওলাদারের লিজকৃত মাছের ঘেরে দেলোয়ার হাওলাদার নামের এক প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ শুরু করা হয়েছে।
যেকারণে হুমকির মুখে পরেছে আশপাশের কৃষি জমি।এ বিষয়ে দেলোয়ার হাওলাদার বলেন, বালু উত্তোলনের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। স্থানীয় লোকজন আমার নাম ব্যবহার করে বালু উত্তোলণ করছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।










