জনতার খবর ডেস্কঃ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নতুন প্রকল্পের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। ২৩ জানুয়ারি সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য ইভিএম এর অপেক্ষা করবে না ইসি। ফেব্রুয়ারির ১ তারিখে কয়েকটি সংসদীয় আসনে উপনির্বাচন আছে। তারপর বসে কতটি আসনে ব্যালট আর কতটি আসনে ইভিএম ব্যবহার করা হবে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইভিএমের নতুন প্রকল্প পাস হলেও ১৫০ আসনে তা ব্যবহার করা যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, সেটি এখনি বলা যাবে না। আমাদের কাছে যে ইভিএম আছে সেগুলোর কিউসি করা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।












