বরিশাল ব্যুরো ॥ জেলাপর্যায়ে রেজিস্ট্রেশনকৃত সি এন জি চলাচলের অনুমতি, মহাসড়কে সার্ভিস লেন নির্মাণ, জরুরি রোগী পরিবহন ও গ্যাস রিফিলের জন্য মেট্রোতে প্রবেশের অনুমতিসহ সহ ৩ দফা দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করছে সিএনজি (এল পি জি) থ্রি হুইলার মালিক চালক ইউনিয়ন।
সোমবার (২৩ মে) সকাল ১১টায় বরিশাল জেলা সি এন জি চালক-মালিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসন ও বি আর টি এ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি হয়।
এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সি এন জি এল পি জি থ্রি হুইলার মালিক চালক ইউনিয়নের সভাপতি হাসান জাহাঙ্গীর ও পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম সোহান। বক্তব্য রাখেন ইউনিয়নের উপদেষ্টা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহ-সভাপতি দুলাল মল্লিক প্রমূখ।
জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) গৌতম বাঢ়ৈ শ্রমিকদের কাছে এসে স্মারকলিপি গ্রহণ করেন ও সি এন জি চলাচলের সংকট দ্রুতত সমাধানের আশ্বাস দেন।
এর আগে সদররোডে মানববন্ধন কর্মসূচি ফপাল করে পরে মিছিল নিয়ে জেলা প্রশাসক দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করে।










