জনতার খবর ডেক্সঃ
২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার জন্য কাঠালিয়ায় আওয়ামী লীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় হতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদারের নেতৃত্বে নৌকা প্রতীকের এক মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রধান কার্যালয় মিছিলটি শেষ হয়।
সেখানে আলোচনা সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমকে ৭ জানুয়ারী বিপুল ভোটে নির্বাচিত করতে হবে এবং ২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জলিল মিয়াজী, মোঃ জাকির হোসেন কবির, পবিত্র হালদার, মাওলানা খাইরুল আমিন ছগির, মোঃ ইলিয়াস মিয়া, মোঃ মোস্তাফিজুর রহমান মারুফ, মোঃ হাসিব ভুট্টো, কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, শ্রমিক লীগ নেতা মোঃ রাজু সিকদার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।










