জনতার খবর ডেস্কঃ কোরবানী উপলক্ষে ১ থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণিবিতান খেলা থাকবে রাত ১০ পর্যন্ত। জনসাধারণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২২ জুন বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ এর ৪ উপধারার ক্ষমতাবলে সাময়িক এই পরিবর্তন আনা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ডাকা বৈঠকে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান রাত ৮টায় বন্ধের সিদ্ধান্ত হয়। বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জুন থেকে সারাদেশে রাত ৮টায় দোকানপাট- বিপণিবিতান বন্ধের বিষয় কার্যকর করা হয়।












