বরিশাল ব্যুরো ॥
নৌ-বন্দর,লঞ্চঘাট ও স্টীমার ঘাট এলাকায় ইজারার নামে যাত্রীদের কাছ থেকে টোল আদায় করা এবং সাধারন যাত্রীদের হয়রানী বন্ধ করার দাবী সহ বহনযোগ্য মালামাল থেকে অর্থ আদায় বন্ধ সহ ১২ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদ। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নগরীর আশ্বিনী কুমার টাউন হলের সামনে একর্মসূচি পালিত হয়।
বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলুর সভাপতিত্বে ১২দফা দাবী বাস্তবায়নের দাবী পুরন করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন নৌ-যাত্রী ঐক্য পরিষদের সদস্য সচিব হারুন বিশ্বাস,বরিশাল মহানগর গণ সংহতি আন্দোলনের সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, হাসিব আহমেদ, নজরুল ইসলাম খান,সেলিম আহমেদ,মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, ঈদ এলে পরেই লঞ্চের ভাড়া বাড়ায় মালিকরা, বিপরীতে সুবিধার পরিবর্তে যাত্রীদের ভোগান্তি আর ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এসব ক্ষেত্রে অইন থাকলেও এর প্রয়োগ নাই। অপরদিকে পন্টুনে প্রবেশের জন্য টিকেট নেয়া বন্ধেরও দাবী করেন তারা। একই সাথে ঈদে যাত্রীদের নিরাপত্তার জন্য ও দুর্ঘটনা রোধে লঞ্চে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম রাখার ব্যবস্থা নেয়ার কথা বলেন। অতিরিক্ত যাত্রী বহন করলে আইনগত পদক্ষেপ নেয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন।










