বরিশাল প্রতিনিধিঃ বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে হাইকোর্টের রায়ের পর ক্ষতিপূরণ হিসেবে চার কিস্তিতে ২০ লাখ দিয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। রাসেলের পা হারানোর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনকারীর আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা শনিবার এ তথ্য জানিয়েছেন। সব মিলিয়ে ৩০ লাখ টাকা এবং চিকিৎসাবাবদ ৩ লাখ ৪০ হাজার টাকা পেয়েছে রাসেল।
রাসেল একটি প্রতিষ্ঠানের ভাড়া গাড়ি চালাতেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি। এ ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম ওই বছরই হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১৪ মে হাইকোর্ট রুল দেন।










