বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলেন, কাউন্সিলিং এবং মোটিভেশন মানসিক চাপকে কমিয়ে দেয়। হতাশ না হয়ে জীবনকে উপভোগ করতে শিখতে হবে। জীবনে সমস্যা থাকবেই। পারস্পারিক আলোচনার মাধ্যমে তার সমাধান করতে হবে। একে আপরের প্রতি সহমর্মী ও সহনশীল হতে হবে। সমাজ পরিবর্তনে একজন চেইঞ্জ এজেন্ট হিসেবে ভূমিকা রাখতে হবে এবং সকলে একসাথে মিলেমিশে এগিয়ে যেতে হবে। মঙ্গলবার (০৭জুন)সকালে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ছাত্র পরামর্শ ও অনুপ্রেরণা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ তুষার।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের ৪৮ জন ছাত্র উপদেষ্টা ও ২৪টি বিভাগের ২জন করে শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।










