ঝালকাঠি প্রতিনিধিঃ
সাম্প্রদায়িক হামলা ও হামলা চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ।
ঝালকাঠি প্রেসক্লাবের সামনে শনিবার সকাল ৬টা থেকে শরু হওয়া এ কর্মসূচি ১২টা পর্যন্ত চলছে। গণঅনশনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের দাবি জানান। তারা বলেন রাষ্ট্রের কোন ধর্ম নেই, রাষ্ট্র ধর্ম বাতিল চাই। কর্মসূচি চলাকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অমল চন্দ্র দাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার অসিম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকারসহ অনেকে।
এ সময় সাম্প্রদায়িক সগিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে জণগনের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জনান বক্তারা।
কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাস্থানীয় আখড়াবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।










