জনতার খবর ডেস্কঃ অবিসংবাদিত সাংবাদিক নেতা, আমাদের প্রিয় অভিভাবক, অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই বারের সাধারণ সম্পাদক, অবিভক্ত বিএফইউজের মহাসচিব ও সভাপতি, জাতীয় প্রেসক্লাবের একাধিক বার নির্বাচিত সভাপতি একুশে পদক প্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি–রাজিউন)। আজ দুপুর দেড়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
আল্লাহ্ তোমার করুনা দিয়ে সাংবাদিক সমাজের উজ্জ্বল নক্ষত্র রিয়াজ ভাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। রিয়াজউদ্দিন আহমেদ নিউজ টুডের সম্পাদক ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন তিনি।










