ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মো. রাজু খান’র মা নাসরিন বেগম (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার সকাল সাড়ে ৮টায় শহরের পশ্চিম ঝালকাঠিস্থ (ওমেশগঞ্জ) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। শনিবার নিজ বাড়ির সামনে বায়তুল্লাহ জামে মসজিদ ইদগাহে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ২পুত্র ও ১কন্যাসহ নাতি-নাতনী রেখে গেছেন।
মরহুমার বিদেহী আত্মার মাহফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, আঞ্চলিক সংবাদপত্র পরিষদ সভাপতি ও দৈনিক শতকণ্ঠ সম্পাদক জাহাঙ্গির হোসেন মঞ্জু, অজানা বার্তা সম্পাদক এসএমএ রহমান কাজল, ঝালকাঠি বার্তা সম্পাদক মাহবুবুল আলম, দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, গাউছিয়া প্রকাশক অলোক সাহা, প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেস ক্লাব সহসভাপতি আলআমিন তালুকদার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ, সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাব সদস্য আতিকুর রহমান, রিপোর্টার্স ইউনিটি সভাপতি একেএম মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, অ্যাডভোকেট সোহেল আকন, অ্যাডভোকেট ফয়সাল খান, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট আনিচুর রহমান খান।










