ঝালকাঠি প্রতিনিধিঃ-
দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার। “মাইয়াডারে ডাক্তার দেখাতে পারি না, মোগো আবার কিসের ঈদ” এ শিরোনামে অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজ, ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক শতকণ্ঠ পত্রিকা ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের পত্রিকা সহ কিছু অনলাইন নিউজপোর্টালে মানবিক সংবাদ প্রকাশ করা হয়।
“স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নাঈম হাসান এ সংবাদ দেখে মানবিকতা বিবেচনায় সেই মরিয়মকে ঈদের নতুন জামা, ঈদসামগ্রী ও মেহেদী পৌছে দিয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের ৯নং ওয়ার্ড কলাবাগান এলাকায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাসায় গিয়ে “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নাঈম হাসান, ঝালকাঠি শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক আরিফ সিকদার তার হাতে এসব উপকরণ পৌছে দেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক (প্রতিবেদক) মো. আতিকুর রহমান সহ টিমের অন্যান্য সদস্যরা। উপকরণের মধ্যে ছিলো নতুন জামা, সেমাই, চিনি, দুধ, বাদাম, কিচমিচ, ঈদে হাত রাঙাতে টিউব মেহেদী। উপকরণ পেয়ে সেই মরিয়ম ও তার মা নুপুর বেগমের মুখে ফুটে ওঠে আনন্দে হাসির ঝিলিক। তিনি ওই টিমের সবার জন্য দোয়া করেন এবং মেয়েটির চিকিৎসার জন্য সবার সহযোগিতা কামনা করেন।










