ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের কুমারপট্টি এলাকার মেসার্স আল আমিন ব্রাদার্স এর স্বত্তাধীকারি সৎ ব্যবসায়ী জাহিদ হোসেন খান মন্টু(৬৫) ইন্তেকাল করেছেন ইন্না……রাজিউন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বরিশালের শেবাচিম হাসপাতারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সে হার্ড ও কিডনি সংক্রামনজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। আছরবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে ঝালকাঠি পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে ঝালকাঠি শিল্প বণিক সমিতি শোক প্রকাশ করেছে।










