রাজাপুর প্রতিনিধিঃ
সাংবাদিক মামুনুর রশিদ নোমানীকে ঝালকাঠির রাজাপুর উপজেলার চল্লিশ কাউনিয়া বাজারে সন্ত্রাসীরা কুপিয়ে গুরতর আহত করে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আজ ০৩ জুন বিকালে নোমানীর নিজ গ্রাম চল্লিশ কাউনিয়া বাজারে একদল সন্ত্রাসীরা অতর্কিত ভাবে তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার মাথায় গুরতর আঘাত ও রক্তক্ষরন হয়। ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা নোমানীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সাংবাদিক মামুনুর রশিদ নোমানী বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহানামা পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঘটনার দিন নিজ এলাকা ঝালকাঠির রাজাপুর উপজেলার চল্লিশ কাউনিয়া গ্রামে অবস্থান করছিলে নোমানী, এ সময় সে হামলার শিকার হন।
এলাকাবাসী জানান, ০২ জুন চল্লিশ কাউনিয়া গ্রামের একটি ধর্মীয় অনুষ্ঠানের খাবার ও তোরন নির্মান নিয়ে সাংবাদিক মামুনুর রশীদ ও প্রতিবেশীদের সাথে ঝগরা-জাটি হয়। এর জের ধরে আজ শুক্রবার হামলার ঘটনা ঘটে। এতে নোমানীর পক্ষের দুইজন ও প্রতি পক্ষের পাঁচজনসহ মোট সাত জন আহত হন। আহতের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, হামলার ঘটনাটি আমরা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করি। এখন পর্যন্ত কোন পক্ষেই মামলা দিতে আসেননি। তবে আমরা খোজ নিয়ে জেনেছি একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংবাদিক নোমানী ও তার প্রতিবেশির মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।











