বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।০১ সেপ্টেম্বর বুধাবার বিকালে ৩ টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে ৩.৩০ মিনিটে শহরের দলীয় প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আঃহক নান্টু এর সভাপতিত্বে ও যুবদলের সাধারণ সম্পাদক শহিল আল মামুন অভিক এর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এলিন, রাজাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ আবুল কালাম আজাদ,যুগ্ন আহব্বায়ক এ্যাডঃনূর হোসেন,সদস্য সচিব নাসিম উদ্দিন আকন,সদস্য জাকির হোসেন মিনু,উপজেলা যুবদলের সভাপতি জাকারিয়া সুমন, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক রতন দেবনাথ, ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার পাশা নিপু,দপদপিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান অহেদুল ইসলাম বাদল, বিএনপি নেতা হায়দার সিকদার ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। তার আদর্শে গড়া জাতীয়তাবাদী দল কখনোই কারো সাথে মাথা নতো করেনি।বর্তমান সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রামে তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন।। তাঁরা বলেন, জিয়াউর রহমানের কবর নিয়ে যারা রাজনীতি শুরু করেছে, তাঁরা কখনোই দেশের মঙ্গল চায় না। বর্তমান সরকার প্রতিটি নেতাকর্মী নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে।বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় মানুষ শান্তিতে বসাবস করে।আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলাউদ্দিন।










