বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ
রাজাপুরে পানিতে পড়ে সাড়ে দেড় বছরের শিশু সুমাইয়া আক্তারের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১.৩০ টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়ন এর বাঘড়ী গ্রামে সুমাইয়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
সুমাইয়া ঐ এলাকার মোঃ সুমন হোসেনের মেয়ে। স্বজনরা জানায়, সুমাইয়া বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ না দেখে স্বজনরা খোঁজাখুজি করে। একপর্যায় বাড়ির সামনে খালে শিশুটিকে ভাসতে দেখে খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষনা করে।
রাজাপুর থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন।রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পরিবারের কোন অপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে










