রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজাপুর উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা আমীর ডাক্তার হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াত ইসলামির বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাযী।
সংগঠনের উপজেলা সেক্রেটারী কবির হোসেন এর সঞ্চালনায় দিনব্যাপী বিষয় ভিত্তিক আলোচনা করেন, ঝালকাঠি জেলা আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলার সাবেক আমির মোহাম্মদ মোস্তফা কামাল সহ অনেকে। কর্মী শিবির অনুষ্ঠানে রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮ শতাধিক জামায়াতের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।










