রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক সফল খাদ্য ও শিল্পমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, দক্ষিণ বাংলার উন্নয়নের রুপকার, বর্ষীয়ান জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)- এর ৮০তম জন্ম বার্ষিকী পালন করেছে।
সোমবার বিকাল ৪ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবুর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান মোল্লার সঞ্চালনায় আলহাজ্ব আমির হোসেন আমুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।আনন্দ উৎসব মুখর পরিবেশে জন্মদিনের কেক কাটার মুহুর্তে শ্লোগানে মুখরিত ছিল, শুভশুভ জন্ম দিন, — পরিশেষে আলহাজ্ব আমির হোসেন আমুর দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।










