জনতার খবর ডেস্কঃ ডিবিসি নিউজের সাংবাদিক আব্দুল বারির মরদেহ রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। আজ ৮ জুন বুধবার হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার উল্টোদিকে রাস্তার পাশ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ করা হয়।

ধারণা করা হচ্ছে পূর্ব শত্রতার জের ধরে তাকে কেউ হত্যা করেছে। পুলিশ জানায়, সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।












