অনলাইন ডেস্কঃ রাজধানীর পোস্তগোলার পূর্ব জুরাইনে একটি ফুড কারখানায় আগুন লেগেছে। ৮ জুন বুধবার রাত ১১টার আগুন লাগার খবর পেয়ে, আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে কাজ শুরু করে এবং পরে আরও তিনটি ইউনিট যোগ দিয়ে মোট ছয়টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস সদরদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাজাহান শিকদার।
তিনি জানান, রাজধানীর পোস্তগোলার পূর্ব জুরাইনে একটি ফুড কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সূত্রঃ সময় টিভি।












