ঝালকাঠি প্রতিনিধিঃ
শিশু-কিশোরদের মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে ঝালকাঠির নলছিটিতে ৪১ দিন জাময়াতে নামাজ আদায়কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নলছিটি উপজেলার সমাজসেবক মিজানুর রহমান বাবলু তালুকদার । ৪১ দিন নামাজ আদায় শেষে ১৩ জন কিশোরের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।
নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর খতিব বাড়ি জামে মসজিদে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।
আয়োজক বাবলু তালুকদার জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী করা, নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মাদকমুক্ত সমাজ গড়া এ উদ্যোগের মূল লক্ষ্য।