বরিশাল ব্যুরো ॥
জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক মঙ্গল চন্দ্র বাড়ৈ (৭৮) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার দুপুরে বারপাইকা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওইদিন দিবাগত রাতে পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।










