মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, গত এক মাসে তিনবার মঙ্গল গ্রহের মাটি কেঁপে ওঠার প্রমাণ পেয়েছেন। অর্থাৎ পৃথিবীতেই শুধু ভূমিকম্প হয় না, সৌরজগতের অন্য অংশেও মাটি কেঁপে ওঠে।গত ১৮ সেপ্টেম্বর মার্কিন মহাকাশ সংস্থা নাসার ইনসাইট ল্যান্ডার মঙ্গলযানটি মঙ্গলের সমতলে বসে ছিল।
এরপরই যানটির ভূমিকম্প নির্দেশক যন্ত্রে (সিসমোমিটার) ধরা পড়ে কম্পন। এদিনটি ছিল ইনসাইট ল্যান্ডার মঙ্গল গ্রহে এক হাজার দিন পূর্ণ করেছে। সেদিন ইনসাইট ল্যান্ডার মঙ্গল গ্রহে সবচেয়ে বড় এবং দীর্ঘতম ভূমিকম্পের সাক্ষী হয়েছে। কম্পনের তীব্রতা ছিল ৪.২। এগুলো প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়েছিল। এর আগেও এখানে ৪.২ এবং ৪.১ মাত্রার দুটি ভূমিকম্প প্রত্যক্ষ করেছে নাসার মঙ্গল যানটি। এক প্রতিবেদনে বলা হয়, অবাক করার বিষয় হলো, পৃথিবীর মতো কয়েক মিনিটের কম্পন নয়, মঙ্গলের মাটিতে এই ভূমিকম্প হয়েছে টানা দেড় ঘণ্টা।












