ঝালকাঠি প্রতিনিধিঃ
পুরান ঢাকায় মিটফোর্ড ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রæত বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব সামনে গিয়ে শেষে সংক্ষিপ্ত সমাবেশের করে।
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রæত বিচার চেয়ে, নানা ¯েøাগান দেন।
সমাবেশের বক্তব্য দেন রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরসৌদস ইফতি,শাহরিয়ার দিপু,লিমা,স্বর্না প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ৯ জুলাই মিটফোর্ড হাসাপাতালে সামনে এটি শুধু একটি হত্যাকান্ড নয়,এটি রাষ্ট্র ও মানবতার উপর একটি আঘাত। দিনের আলোয় যেভাবে পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।
তারা অভিযোগ করেন, এ ঘটনায় জড়িতরা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কর্মী। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা বিএনপির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা ।










