মো. সুজন, বেতাগী(বরগুনা)
বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের প্লাষ্টার ধ্বসে আব্দুস ছালাম (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। বৃদ্ধের মাথায় নয়টি সেলাই দেয়া হয়েছে।
জানাগেছে, বুধবার রাত ১০ টায় হাসপাতালের দোতালার পুরুষ ওয়ার্ডের ১৩ নং বেডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষের রোগীদের চিৎকার শুনে আশপাশের অন্যান্য রোগী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক কর্তব্যরত ডাক্তারগণ উপস্থিত হয়ে সকলকে সান্তকরেন এবং আহত রোগীকে চিকিৎসা করে অন্যবেডে স্থানান্তর করেন।
দায়িত্বে থাকা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রবীন্দ্রনাথ সরকার বলেন, একটি বড় ধরনের বিপদ থেকে আমরা বেঁচে গেছি। এ বিপদ শুধু রোগীদের না আমরাও চিকিৎসা দিতে এসে বিপদে পরতে পারি, আমার জানা মতে আশির দশকে এই ভবনটি নির্মন করা হয়, তবে ঠিকাদারদের দুর্নীতির কারনে ভবনটির এমন অবস্থা।
৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান হাওলাদার বলেন, আমি কর্তৃপক্ষকে আগেই বলেছি ভবনটি সংস্কারের জন্য, তারা কর্ণপাত করেননি। যার কারনে আজ এই বিপদে পরতে হল।
আহত ছালামের ভাইয়েল ছেলে রিমন বলেন, কিছুদিন আগে আমার চাচাকে শ^াসকষ্টের চিকিৎসার জন্য এখানে ভর্তি করা হয়েছিল এবং সবকিছু ঠিক থাকলে আগামি দুই-তিন দিনের মধ্যে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হতো। কিন্ত এখন তো নতুন করে আবার চিকিৎসা করাতে হবে, তবে বর্তমানের সমস্ত খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবেন বলে আমাকে তারা আশ^স্ত করেছেন।










