মো. সুজন, বেতাগী (বরগুনা)
পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূলে বরগুনার বেতাগীতে নিম্ন আয়ের মানুষ দারিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ডে’ টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ শুরু হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির উদ্যোগে রোববার বেতাগী সদর ইউপি কার্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সদর ইউপি চেয়ারম্যান মো: হূমায়ূন কবির খলিফা, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, কণজ্যুমার এ্্যাসোসিয়েশন অব বাংলাদেশ‘র উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদার, ইউপি সদস্য মো: মোস্তফা কামাল, মো: কেনান সিকদার, মো: পলাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় পরিবার প্রতি ৪৬০ টাকার বিনিময় প্রথম পর্যায়ে প্রতিটি পরিবার দুই কেজি মশুর ডাল (প্রতি কেজি ৬৫ টাকা), দুই কেজি চিনি (প্রতি কেজি ৫৫ টাকা), সয়াবিন তেল দুই লিটার (প্রতি লিটার ১১০ টাকা) মূল্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাযায়, বেতাগী পৌরসভায় ৬১৯ টি পরিবারসহ এ উপজেলার মোট ৭ হাজার ৮৮১ টি পরিবারের মাঝে পরিবার পরিচিতি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূলে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হবে।










