বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে কিশোর-কিশোরী ক্লাবের নেতৃত্বের গুনাবলী ও দক্ষতা শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) সকাল ১০ টায় বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে কৈশোর কর্মসূচি‘র সামাজিক সচেতনতা এবং দক্ষতা ও জীবণ শৈলি বিষয়ক কর্মকান্ডের আওতায় বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শাহীনের উদ্বোধনের মধ্য দিয়ে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মাছুম বিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক মহসিন খান, কোডেকের শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার তছলিম ওয়াহেদ, প্রোগ্রাম অফিসার মো: সাহাবুদ্দিন ও মো: মাঈনুল ইসলাম।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)‘র আয়োজনে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)‘র সহযোগিতায় দিনব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ৬০ জন কিশোর-কিশোরী অংশ গ্রহণ করেন।











