কাঠালিয়া প্রতিনিধিঃ
বীর মুক্তিযোদ্ধা ও কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ নুরুল হক জমাদ্দার (চান মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
০৪ অক্টোবর সোমবার রাত ২ ঘটিকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ গুণী মানুষটি তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার রাজনীতিক জীবনে স্বাধীনতা পরবর্তী সময়ে কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব পালন করছেন।
আজ মঙ্গলবার বিকাল ৫ টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ আলহাজ্ব বজলুল হক হারুন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ খাইরুল ইসলাম মান্নান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ কামাল হোসেন, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, সাবেক কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহাম্মদ ফয়েজুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক জ্ঞাপন করেছেন।










