কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা, কাঠালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সিকদার মোঃ ফারুকের ৫ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। একওই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল হক জমাদ্দারের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৬ অক্টোবর বুধবার রাতে বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার স্মৃতি সংসদ ও পাঠাগার সভাকক্ষে এ মিলাদ দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিুবুর রহমান উজির সিকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ আবি আব্দুল্লাহ আহসান চুন্নু, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, মোঃ মনির সিকদার, মোঃ নুরুল আলম সিকদার, মোঃ হানিফ খান।
ফারুক সিকদারের জেষ্ঠ্য সন্তান মোঃ সাখাওয়াত হোসেন দিপু সিকদার, আওয়ামীলীগ নেতা মোঃ তরুন সিকদার, জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন সিকদার, ফারুক সিকদারের কনিষ্ঠ সন্তান ও জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু সিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এম. এম. তারিকুজ্জামান, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রায়ত বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হক চাঁন জমাদ্দারের বিভিন্ন কর্মকান্ডের ভুয়শী প্রশংসা ও আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মোঃ আনিচুর রহমান। পরে অতিথিদের মাঝে তাবারক বিতরন করেন।











