ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১ জনে। এখনো স্থানীয় পাতিয়ালা রাজেন্দ্র হাসপাতালে ভর্তি আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত বুধবার (২০ মার্চ) পাঞ্জাবের সাংরুরে বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৪০ জনের বেশি। এই ঘটনার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আইনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই মদের কারবার চলছিল। এই কারবার বন্ধ করার জন্য এলাকাবাসীরা উদ্যোগও নেন। কিন্তু খুব একটা ফলপ্রসূ হননি।
বিষাক্ত মদকাণ্ডে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই বেআইনি মদ কারবারি চক্রের মূলহোতাদের পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। তাদের দাবি ওই বাড়িতেই বিষাক্ত মদ তৈরি করা হতো। পুলিশ সেই খবরের ওপর ভিত্তি করে ওই বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে প্রায় ২০০ লিটার ইথানল উদ্ধার করা হয়।












