নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
বরিশালে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে ‘বিশ্ব ক্যান্সার দিবস-২০২২’ পালিত হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারী) সকাল ১০টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে ক্যান্সার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বেলা ১২টার দিকে ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মিলনয়তনে শেষ হয়।
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় সমন্বয়ক সাংবাদিক রিয়াজ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অবঃ) ও প্রখ্যাত প্যাথলজী কনসালট্যান্ট ডা. এস এম ইকবালুর রহমান (সেলিম)।
ডা. এস এম ইকবালুর রহমান (সেলিম) বলেন, ক্যান্সার বাংলাদেশের ৬ষ্ঠ লিডিং কস অব ডেথ। সুতরাং ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার কোন বিকল্প নেই। সচেতনতার অভাবে একদিকে কিছু মানুষ ক্যান্সারে আক্রান্ত হন, অপরদিকে আক্রান্ত রোগীরাও সচেতনতার অভাবে ক্ষতিগ্রস্থ হন। তাই এ বিষয়ে ন্যূণতম সম্যক ধারনা থাকা জরুরী। ক্যান্সার হওয়ার কারন, প্রতিরোধের উপায়, প্রতিকার ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিষদ আলোচনা করেন তিনি।










