কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আলেয়া এপারলেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আব্দুল আওয়ালের পিতা আলহাজ্ব মোঃ মতিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)|
আজ ১০ মার্চ বৃহস্পতিবার দুপুর ১.১৫ মিনিনে আওরাবুনিয়া গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আগামীকাল শুক্রবার সকাল ১০টায় মরহুমের নামাজই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।










