বরিশাল ব্যুরো ॥
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র ঈদ উপলক্ষে বরিশাল নগরীর ৫শতাধিক দুস্থ,কর্মহীন মহিলা ও পুরুষদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে মহানগর বিএনপি আহবায়ক কমিটির মহিলা সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদিকা আফরোজা খানম নাসরিন। শনিবার (৩০এপ্রিল) সকাল ১১টায় নগরীর সিএন্ডবি বোড় কাজীপাড়া নিজ বাড়ির আঙ্গিনায় বসে এসব উপহার সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক আইন বিষয়ক সম্পাদক নুরুজ্জামান,জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পনির, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আশিহ হাওলাদার প্রমূখ।










