বামনা( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলায় গাঁজা সহ লিমন নামে এক যুবককে আটক করেছে বামনা থানা পুলিশ।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ দেলোয়ার হোসাইন সংগীয় ফোর্সসহ বামনা থানা এলাকায় বামনা থানাধীন কালাইয়া সাকিনে নয়াবাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করিয়া লিমন নামে একজনকে ৬০ গ্রাম গাঁজা সহ আটক করেছে।
আটক কৃত আসামী হলেন মোঃ লিমন (২০) পিতা-মোঃ রুস্তুম আলম, গ্রাম- সোনাখালী, থানা- বামনা, জেলা : বরগুনা।
বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম। আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।










