মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
বরগুনার জেলার বামনা উপজেলার বুকাবুনিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক রিক্সা চলকের মৃত্যু হয়েছে।
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের পূর্ব চালিতাবুনিয়া গ্রামের মৃত্যু নাজেম আলী বেপারীর পুত্র রিক্সা চালক মোঃ কামাল ব্যাপারী (৪২) মৃত্যু হয়েছে।
আজ ২৮.১০.২০২৩ ইং তারিখ রোজ শনিবার আনুমানিক বেলা সাড়ে বারোটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন কামালকে বামনা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।










