ঝালকাঠি প্রতিবেদক:
চাপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের ভুখন্ডে এর বাংলাদেশের বে-সামরিক নাগরিকদের উপর বিএসএফ এর হামলা , গাছ কর্তন ও আগ্রাসনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার বিকালে বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ অধিকার পরিষদ বরিশাল জেলার সভাপতি মো. রফিক, বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদ ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব মো. মাহামুদুল ইসলাম সাগড়, যুগ্ম-সদস্য সচিব মো. ফাহাদ। বক্তারা বাংলাদেশের সীমান্তে বিএসএফ এর হামলার প্রতিবাদ জানায় এবং এ হামলা বন্ধের দাবি জানানো হয়।










