বরিশাল প্রতিনিধিঃ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স না দেওয়ার অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রসহ চারজনের বিরুদ্ধে নালিশি অভিযোগ করা হয়েছে। ২১ নভেম্বর রোববার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে বিসিক শিল্প নগরীর এসএমকে প্লেইনসীট এন্ড ঢেউ টিন মেকিং নামক ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এসএএম রেজা তাহের বাদী হয়ে অভিযোগটি করেন। সংশ্লিষ্ট আদালতে বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন। এই মামলার বাকী বিবাদীরা হলেন- বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান ও প্রধান রাজস্ব কর্মকর্তা।
অভিযোগের বরাত দিয়ে আইনজীবী আজাদ রহমান জানান, বাদী একজন সনামধন্য ব্যবসায়ী। বিসিক শিল্প নগরীতে ২০০০ বর্গফুটের একটি প্লটে এস এম কে প্লেইনসীট এন্ড ঢেউ টিন মেকিং নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য গত ১২ অক্টোবর লাইসেন্স পাওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখায় আবেদন করেন। কিন্তু ট্রেড লাইসেন্স শাখা থেকে তার প্রতিষ্ঠানের কোন লাইসেন্স প্রদান করেনি।










