বরিশাল ব্যুরো ॥
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম ছরোয়ার।
বিভিন্ন বিষয় পর্যালোচনা করে মাসিক অপরাধ দমন সভায় পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম ওসি গোলাম ছরোয়ারকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন। বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ শাহজাহান হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে বাকেরগঞ্জ সার্কেলের সুদীপ্ত সরকার, গৌরনদী সার্কেলের এসএম আল বেরুনী, মুলাদী সার্কেলের মতিউর রহমান, উজিরপুর সার্কেলের আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।










