• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Monday, June 29, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

বরিশালে ব্যালটের ভোট নিয়ে শঙ্কা

জনতার খবর প্রকাশক জনতার খবর
November 2, 2021
in বরিশাল, সারাদেশ
A A
বরিশালে ব্যালটের ভোট নিয়ে শঙ্কা
1
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

আরো দেখুন

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না ইভিএম। আসন্ন অনুষ্ঠেয় ওই নির্বাচন হবে ব্যালট পেপারে। বিষয়টিকে সহজভাবে দেখছেন না আওয়ামী লীগের বিদ্রোহী এবং স্বতন্ত্র ব্যানারে প্রতিদ্বন্দ্বিতায় নামা বিএনপির প্রার্থীরা। নৌকা প্রতীকের প্রার্থীদের এ নিয়ে খুব একটা টেনশন না থাকলেও ব্যালটের নির্বাচনে ভোট ডাকাতির আশঙ্কায় আছেন সাধারণ ভোটাররাও। এদিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া বিএনপি নেতারা বলছেন, ধানের শীষ প্রতীককে হারানোর সঙ্গে ইভিএমের যে একটা মধুর সম্পর্ক আছে, এরই প্রমাণ এই নির্বাচনে ইভিএম না দেওয়া। নির্বাচনে বিএনপি থাকলে ধানের শীষকে হারাতে ঠিকই ইভিএম দিত সরকার বলে মনে করছেন তারা।
আগামী ১১ নভেম্বর নির্বাচন হবে বরিশাল জেলার ১২ ইউনিয়নে। বরিশাল সদর উপজেলার ৬টিসহ ভোট হবে আগৈলঝাড়ার ৫ এবং বানারীপাড়ার ১টি ইউনিয়নে। এর মধ্যে আগৈলঝাড়া উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের ৫ চেয়ারম্যান। এর আগে ১১ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে বরিশালের ৫০টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন আওয়ামী লীগের প্রার্থীরা। আগৈলঝাড়ার ৫টি ছাড়াও যে ৭টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে সেগুলো হলো-বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর, চরকাউয়া, চাঁদপুরা, শায়েস্তাবাদ, চন্দ্রমোহন ও চরমোনাই। এছাড়া বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে নির্বাচন হবে। বরিশালের ৬ ইউনিয়নের ৫টিতেই নৌকা প্রতীকের বিরুদ্ধে ভোটে নেমেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। এর সঙ্গে ৩টি ইউনিয়নে স্বতন্ত্র হয়ে বিএনপি নেতারা প্রার্থী হওয়ায় বেশ চাপে আছে নৌকা। এছাড়া ৩টি ইউনিয়নে রয়েছে ভিন্ন জটিলতা। চরমোনাই ইউনিয়নে বহু বছর ধরে চেয়ারম্যান পদ দখলে রেখেছে সেখানকার পির পরিবার। এবারও প্রার্থী হয়েছেন চরমোনাই পির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের ছোট ভাই জিয়াউল করিম। প্রকাশ্যে না হলেও নেপথ্যে এখানে হাতপাখার বিরুদ্ধে এক হয়ে মাঠে নেমেছে বিএনপি-আওয়ামী লীগ।
চাঁদপুরা ইউনিয়নে নৌকার প্রার্থীকে লড়তে হচ্ছে জামায়াতঘেঁষা বর্তমান ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ আমানের সঙ্গে। এছাড়া আছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও। রায়পাশা-কড়াপুর ইউনিয়নেও ত্রিমুখী লড়াইয়ে নৌকার প্রার্থী শাহরিয়ার বাবু। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান খোকনের পাশাপাশি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন কোতোয়ালি থানা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল আমীনের ছোট ভাই আলহাজ মনিরুজ্জামান।
সব মিলিয়ে যখন পুরো মাত্রায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ঠিক সেই সময়েই জানা গেল এবারের নির্বাচনে থাকছে না ইভিএম। বরিশালের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নূরুল আলম বলেন, ১১ নভেম্বরের নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো নির্দেশনা নেই। তবে তৃতীয় ধাপের নির্বাচন যেটি ২৮ নভেম্বর হবে, সেখানে বাবুগঞ্জের রহমুতপুর ইউনিয়নে ইভিএম ব্যবহার করব আমরা। তখন মোট ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার পাওয়া সর্বশেষ খবরানুযায়ী, দ্বিতীয় ধাপের নির্বাচনে স্বতন্ত্র ব্যানারে বিএনপি নেতারা প্রার্থী হলেও তৃতীয় ধাপের ওই ৫ ইউনিয়নের নির্বাচনে এখন পর্যন্ত মনোনয়ন দাখিল করেননি কোনো বিএনপি নেতা। অবশ্য এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।
প্রথম ধাপের নির্বাচনে ভোট গ্রহণ প্রশ্নে বরিশালের বেশকিছু ইউনিয়নে ইভিএম ব্যবহার হলেও দ্বিতীয় ধাপে ইভিএম না থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। রায়পাশা-কড়াপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আলহাজ মনিরুজ্জামান বলেন, বিএনপি যখন ইভিএম-এর বিরুদ্ধে বলে, তখন সরকার ইভিএম-এর পক্ষে নানা যুক্তি দেখায়। তাহলে আজ কেন ইভিএম বাদ দিয়ে ব্যালটের নির্বাচন দেওয়া হলো?
এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল আমিন বলেন, বিগত ইউপি নির্বাচনে দেখেছি ভোটারদের হাত থেকে চেয়ারম্যানের ব্যালট কেড়ে নেওয়া হয়েছে। ভোটাররা ভোট দিয়েছেন কেবল মেম্বার পদে। চেয়ারম্যানের ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দিয়েছে নৌকার সমর্থকরা। ইভিএম হলে তো ব্যালট ছিনিয়ে নেওয়ার সুযোগ ছিল না। তাহলে কেন এবার ইভিএম দেওয়া হলো না? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও একমত এসব বক্তব্যের সঙ্গে। তবে নৌকা প্রতীকে নির্বাচনে নামা প্রার্থীরা ব্যালটের পক্ষে।
চরকাউয়া ইউনিয়নে নৌকার প্রার্থী মনিরুল ইসলাম ছবি বলেন, ইভিএম এখনো পুরোপুরি পরিচিত হয়ে উঠেনি তৃণমূলের ভোটারদের কাছে। ব্যালটে ভোট দিতেই তারা স্বাচ্ছন্দ্যবোধ করে।
নির্বাচনে ইভিএম থাকা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থানীয় নেতারাও। বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান বলেন, নির্বাচনে ধানের শীষ নেই বলেই আজ ইভিএম নেই। কেননা ইভিএম-এর কারচুপি তো ধানের শীষ প্রশ্নে। এবার আবার অনেক জায়গাতেই বিএনপির নেতারা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছে। এখন যদি ইভিএম থাকে আর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে নামা বিএনপি নেতারা জিতে যায় তাহলে তো ইভিএম নিয়ে আমাদের অভিযোগই প্রমাণিত হবে। তাই সরকার চালাকি করে এবার আর ইভিএম দিচ্ছে না।
বিএনপির এই অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বরিশালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, বর্জন করার পর নির্বাচন প্রশ্নে বিএনপি নেতাদের মুখে এসব কথা মানায় না। ইভিএম কিংবা ব্যালট, যেভাইে নির্বাচন হোক, জয়ী হওয়ার মতো জনসমর্থন যে বিএনপির নেই সেটা এখন প্রমাণিত। তাদের এসব বক্তব্য হচ্ছে মাঠ গরম রাখার চেষ্টা। কিন্তু এসব কৌশল এখন আর কাজে আসবে না। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। ভোটে জিততে পারবে না বলেই আজ তারা মান বাঁচাতে নির্বাচন থেকে দূরে থাকছে।
বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এসএম আকতারুজ্জামান বলেন, ব্যালট কিংবা ইভিএম, যেভাবেই ভোট হোক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছি আমরা। ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবেন। ভোট নিয়ে যে যা কিছুই বলুক না কেন, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি ভোটারদের সবরকম নিরাপত্তা দেবে পুলিশ।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

June 27, 2026
কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

June 27, 2026
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : ড. জিয়াউদ্দিন হায়দার

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : ড. জিয়াউদ্দিন হায়দার

June 26, 2026
ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে গড়ে উঠছে সাংস্কৃতিক ভিলেজ – ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে গড়ে উঠছে সাংস্কৃতিক ভিলেজ – ড. জিয়াউদ্দিন হায়দার

June 25, 2026
বামনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

বামনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

June 25, 2026
রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

June 25, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে গড়ে উঠছে সাংস্কৃতিক ভিলেজ – ড. জিয়াউদ্দিন হায়দার

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

June 27, 2026
কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

June 27, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!