বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর পৌরসভার বাইতুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আরিফ মোল্লা বিষ পান করে আত্মহত্যা করা অভিযোগ পাওয়া গেছে। রোববার (১২ জুন) সকালে ময়রাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের সময় এ তথ্য জানাযায়।
মোয়াজ্জেম হাফেজ আরিফ মোল্লা(২২) পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিণ মাদার্সী গ্রামের খলিল মোল্লার ছেলে। পারিবারিক কোলাহলের জের ধরে তিনি আতœহত্যা করছে বলে জানাগেছে। রোববার (১২ জুন) উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী জানান, ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পরে মৃত্যু রহাস্য জানা যাবে। কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।










