মোঃ মোছাদ্দেক হাওলাদার,বরিশাল ব্যুরো ॥
বরিশালে এই প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে জয় বাংলা উৎসব। দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এ উৎসবের আয়োজন করছে। আগামী বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা ৬টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে উৎসব অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১০ মে) বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে উৎসব বাস্তবায়নের লক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি থাকবেন বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ। অনুষ্ঠানে দেশের তারকা শিল্পিরা সঙ্গীত পরিবেশন করবেন।










