বরিশাল প্রতিনিধিঃ বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জিংক সমৃদ্ধ আমন ধানের চাষ স¤প্রসারনের লক্ষ্যে জেলার গৌরনদীতে বিনা ধান-২০ এর মাঠ দিবস ও নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ১১ নভেম্বর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনষ্টিটিউট ও উপজেলা কৃষি স¤প্রসারন অধিদফতরের আয়োজনে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার খাঞ্জাপুর এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে অংশগ্রহণ করেন বিনা ময়মনসিংহের মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ তাওফিকুল আলম, জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ হারুন-অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের রহমতপুর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। শেষে অতিথিরা নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন।










