নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বরিশালে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলাটি খারিজ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কাকন।
এরআগে গতকাল সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ বাদী হয়ে ডাক্তার মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মামলা দায়ের করেন।










