বরিশাল ব্যুরো ॥
বরিশালে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে তালুকদারের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হালিম মৃধা (৩৭) বরিশাল শহরের পলাশপুর এলাকার খোকন মৃধার ছেলে। তিনি চকবাজার এলাকায় একটি পলিথিনের দোকানে চাকরি করতেন।
রোববার (২৪ এপ্রিল) সকালে কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী জানান, গ্রাহকের অগ্রিম অর্ডারের পলিথিন নিয়ে রাতে ইজিবাইকে করে নেগালগঞ্জে যাচ্ছিলেন হালিম। সড়কের গর্তে চাকা পড়ে ইজিবাইকটি উল্টে যায়, নিচে চাপা পরে গুরুতর আহত হন তিনি।
ইজিবাইকের চালক হালিমকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য হালিমের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।










