ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে জেলা যুবলীগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের ফাতেমা কনভেনশন সেন্টারের সামনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগ নেতৃবৃন্দ।
পরে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করি জাকির ও যুবলীগ নেতা কামাল শরীফের নেতৃত্বে শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে জেলা যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। দিনটি উপলক্ষে জেলা যুবলীগ ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির ও যুগ্ম আহবায়ক কামাল শরীফসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










