বরিশাল প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি বলেছেন, পদ্মা সেতু চালু হওয়ার পরে দক্ষিণাঞ্চলের চেহারা বদলে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। তাছাড়া বরিশালের উন্নয়নে আমি সব সময়ে আপনাদের পাশে থাকব।
বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে জয় বাংলা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, বরিশাল শহরে অনেকদিন পরে এসে দেখলাম যে উন্নয়ন হওয়ার কথা তা হয়নি। এর কারন যোগাযোগ ব্যবস্থা। কিন্তু প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য পদ্মাসেতু উপহার দিয়েছেন। আজকে জয় বাংলা উৎসব হলেও এই আয়োজন মাননীয় প্রধানমন্ত্রীকে বরিশালবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুননাইদ আহমেদ পলক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ জনপ্রতনিধি, সরকারি উর্ধ্বতনন কর্মকর্তাবৃন্দ। জয় বাংলা উৎসব উপভোগে বিকেল থেকেই কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায় বঙ্গবন্ধু উদ্যান।
এদিকে উৎসবে যোগ দিয়ে নাচে-গানে বরিশালবাসীকে মুগ্ধ করছে ভারতের সংসদ সদস্য ও চলচ্চিত্র নায়িকা মিমি চক্রবর্তী। সম্র্রাাজ্ঞি খ্যাত সাংসদ মমতাজ বেগম। চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম। তাপসের দল থেকে পারফর্ম করে ঐশী, চিশতী বাউল, বালাম, আনিকা, পারভেজ, লুইপা, আরেফিন রুমি, প্রতীক হাসান, সাব্বির, পুলক, হাসিব, শামীম হাসান, দোলা, পূজা, লিজা, তৌসিফ, শাফায়েত, ব্যান্ড নেমেসিস, লালন’সহ আরও অনেকে।










