ঝালকাঠি প্রতিনিধিঃ
পিলখানা পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও চাকুরীচ্যুত সকল বিডিয়ার সদস্যদের চাকুরীতে পুর্নবহাল করার দাবিতে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। চাকুরীচ্যুত নায়েক মোঃ জাহাঙ্গীর মোল্লার নেতৃত্বে চাকুরীচ্যুত বিডিয়াররা উপস্থিত ছিলেন। ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রæয়ারী পিলখানার এই হত্যাকান্ডে ৫৭জন মেধাবী সেনাকর্মকর্তাসহ ৭৪জন শাহাদত বরণ করে এবং আটককৃত ৫৪জন বিডিয়ার সদস্য নিরাপত্তা হেফাজতে নিহত হওয়ার দারি করা হয়েছে। বিডিয়ার বিদ্রোহে ১৮ হাজার ৫২০জন বিডিয়ার সদস্যকে চাকুরীচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। হাজার হাজার বিডিয়ার সদস্যের পরিবার এক্ষেত্রে মানবেতর জীবন যাপন করছে।
তাদের ৯দফার দাবীর মধ্যে রয়েছে এই হত্যাকান্ডকে কথিত বিডিয়ার বিদ্রোহ সংজ্ঞায়িত না করা, সকল প্রহসনে বিশেষ আদালতে নির্বাহী আদেশে বাতিল করা, চাকুরীচ্যুত সকল পদবীর বিডিয়ার সদস্যদের সুযোগ সুবিধা চাকুরীতে পুর্নবহাল, এই হত্যাকান্ডের মোটিভ উদ্ধার ও কুশিলবদের সনাক্তকরে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা, পিলখানা হত্যাকান্ডে ৫৭জন মেধাবী সেনাকর্মকর্তাসহ ৭৪জনকে শহিদের মর্যাদা প্রদান, ২৫ ফেব্রæয়ারী পিলাখানা ট্রাজেডী দিবস হিসেবে ঘোষনা করা, বিডিয়ারের যেসকল সদস্য নিহত হয়েছে তাদের তালিকা প্রকাশ ও মৃতু পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন, হত্যাকান্ডে জড়িত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সনাক্তকরণ ও বিচারের আওতায় আনা, বিস্ফোরক মামলায় যেসকল বিডিয়ার সদস্যরা দীর্ঘ ১৬বছর যাবত কারা অন্তরীন রয়েছে আগামী ৩০ দিনের মধ্যে জামিন অথবা মামলা অব্যহতি প্রদান করা।










