ঝালকাঠি প্রতিনিধিঃ
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালী হয়েছে। বিভিন্ন রকমের বাদ্য যন্ত্র,ফেস্টুন নিয়ে পদ্মা সেতুকে স্বাগত জানানো হয়।
জেলা প্রশাসন আয়োজন আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরসহ নিদব্যাপী নানা কর্মসূচি রয়েছে।
আজ ২৫ জুন শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়।
জেলা প্রশাসক মো. জোহর আলী র্যালীতে নেতৃত্ব দেন। র্যালীতে পুলিশ .আনসার,সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের প্রায় এক হাজার লোক অংশ নেয়।










