জনতার খবর ডেক্সঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমু ও ব্যারিস্টার এম শাহজাহান ওমরের পক্ষে বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব তরুন সমাজ সেবক আতিকুর রহমান রুবেল।
তার নেতৃত্বে ঝালকাঠি কাঠালিয়া উপজেলায় শাহজাহান ওমরের হয়ে কয়েক শতাধিক সমর্থক নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকার পক্ষে ভোট চাইছেন তিনি। একইভাবে জেলার নলছিটি উপজেলায় আমির হোসেন আমুর পক্ষেও ভোট চাইছেন তিনি।
জানা যায়, নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে আতিকুর রহমানের নেতৃত্বে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় চালিয়ে যাচ্ছে তার কর্মী-সমর্থকরা। ভোটারদের আকৃষ্ট করতে বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চাইছেন তারা। প্রতিদিন মিছিলের পাশাপাশি করছেন উঠান বৈঠক ও পথসভা।
রুবেল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছি। প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লায় তৃণমূল পর্যায়ে তারা নৌকার পক্ষে কাজ করছি। আমাদের সকলের লক্ষ্য নৌকার বিজয় নিশ্চিত করা। নৌকার বিজয়ের মধ্যদিয়ে আমাদের কষ্টের সার্থকতা পাবে।
তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারী জাতীয় নির্বাচনে যেকোন মূল্যে নৌকাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কাকে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এ জয়যাত্রা, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনানে সহযোগিতা করতে হবে।










