নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ভবনসহ নানা সমস্যা নিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থী , অভিভাবক ও এলাকাবাসী।
আজ ১১ জানুয়ারী মঙ্গলবার সকালে বিদ্যালয়ে চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী এক মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাকরা স্কুলের জরাজির্ণ ভবন, ছাত্র-ছাত্রীদের পৃথক টয়লেট, সীমানা প্রচীরসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। অভিলম্বে এ সমস্যা সমাধানের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ্য রয়েছে, শংকরপাশা ও এর আশে-পাশে ২০টি গ্রামের শিক্ষার্থীরা এ গ্রামে লেখা-পড়া করে। গ্রামগুলোর অধিকাংশ মানুষের পেশা রিক্সা, ভ্যান, অটো চালক ও দিনমজুর। তাই এখানকার অভিবাবকরা অতি দরিদ্র থাকায় দুরের কোন স্কুলে এ অঞ্চলের শিক্ষার্থীরা লেখা-পড়া করতে পারছেন না।
তাদের একমাত্র প্রধানতম ভরসা শংকরপাসা মাধ্যমিক বিদ্যালয়। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টির সমস্যা সমাধানের জন্য মাববন্ধনে অংশগ্রহণকারীরা জোর দাবি জানিয়েছেন।










